ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

স্নাতক পাসে ব্র্যাকে চাকরি, আবেদনের শেষ সময় ২৭ অক্টোবর

অ্যাসোসিয়েট অফিসার পদে নারী-পুরুষ আবেদন করতে পারবেন; রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও স্বাস্থ্যবিমাসহ বিভিন্ন সুবিধা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৯:০৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৯:০৮:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩২ বার পঠিত
স্নাতক পাসে ব্র্যাকে চাকরি, আবেদনের শেষ সময় ২৭ অক্টোবর ছবি সংগৃহীত

স্নাতক পাসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রতিষ্ঠানটির ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) অ্যাসোসিয়েট অফিসার, ফ্রন্ট ডেস্ক পদে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রির পাশাপাশি কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা ২৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।


পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম ব্র্যাক। নিয়োগ দেওয়া হবে ব্র্যাক লার্নিং সেন্টার (বিএলসি) প্রোগ্রামের অধীনে অ্যাসোসিয়েট অফিসার, ফ্রন্ট ডেস্ক পদে। পদসংখ্যা নির্ধারিত নয়। এটি পূর্ণকালীন বেসরকারি চাকরি। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ করা হয়নি।


শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


অন্যান্য যোগ্যতা

প্রার্থীর গ্রাহকসেবা ব্যবস্থাপনা ও অতিথি সম্পর্ক বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। আতিথেয়তা ব্যবস্থাপনা এবং অতিথিসেবার মান বজায় রাখার জ্ঞান প্রয়োগের দক্ষতা প্রয়োজন। এ ছাড়া মৌলিক কম্পিউটার অ্যাপ্লিকেশন ও সংশ্লিষ্ট সফটওয়্যার ব্যবহারে দক্ষতা, চমৎকার মৌখিক ও লিখিত যোগাযোগের সক্ষমতা এবং দলগতভাবে কাজ করার যোগ্যতা থাকতে হবে।


বেতন ও সুযোগ-সুবিধা

বেতন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীরা উৎসব ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি এবং সার্ভিস চার্জসহ অন্যান্য সুবিধা পাবেন। কর্মস্থল হবে ফিল্ড অফিস।


আবেদনের সময়সীমা ও সতর্কতা

আবেদন শুরু হয়েছে ১৭ অক্টোবর ২০২৬ থেকে। আবেদনের শেষ তারিখ ২৭ অক্টোবর ২০২৬। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ব্র্যাকের অনলাইন নিয়োগ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

ব্র্যাক জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়েই কোনো ধরনের ফি বা টাকা নেওয়া হয় না। তাই চাকরির আবেদন বা নিয়োগের নামে কাউকে অর্থ প্রদান থেকে বিরত থাকতে হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।