ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা: প্রধানমন্ত্রী

রাজশাহীতে জনসভায় তারেক রহমানের অভিযোগ, কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা হয়েছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১০-২০২৬ ১০:৩৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৬ ১০:৩৪:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৪ বার পঠিত
সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা: প্রধানমন্ত্রী সংগৃহীত ছবি

সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করে দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর দাবি, পালিয়ে যাওয়া স্বৈরাচারী শক্তি দেশের কিছু বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে এ তৎপরতা চালাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকটি কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা হয়েছে বলেও জানান তিনি।


মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আখচাষিদের মধ্যে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।


তারেক রহমান বলেন, সীমান্তের ওপার থেকে একটি পক্ষ অর্থ দিচ্ছে, আর দেশের ভেতরে আরেকটি পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে। নির্বাচনের আগে টিকিট বিক্রির মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা ব্যক্তিদের সঙ্গে তাদের যোগসাজশ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারী শাসন পালিয়ে যাওয়ার আগে শত শত মানুষকে হত্যা করেছে। শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।


তিনি বলেন, বিএনপি একাত্তরের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে। তবে জুলাইয়ের শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সত্ত্বেও কিছু রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন না বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এসব দলের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে অসংগতি রয়েছে।


নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি ও ‘টিকিট’ বিক্রির প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, জনগণ এসব প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হবে না। তিনি ফ্যামিলি কার্ড, খাল খনন এবং কৃষক কার্ড চালুর উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, এসব কর্মসূচি বাস্তবায়নে জনগণের সমর্থন প্রয়োজন।


প্রধানমন্ত্রী বলেন, ১২ তারিখের নির্বাচনে যেভাবে জনগণ বিএনপির পাশে ছিলেন, আগামী পাঁচ বছরও সেভাবে সমর্থন অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে যেসব রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করে দেশকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করছে, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।