ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

প্রাথমিক শিক্ষকদের পারস্পরিক বদলির সুযোগ চেয়ে ২০২৫ ব্যাচের দাবি

যাতায়াতের দুর্ভোগ, বাসস্থান, পারিবারিক দায়িত্ব ও নিরাপত্তার বিষয় বিবেচনায় দ্রুত বদলির ব্যবস্থা চালুর আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১০-২০২৬ ১০:৩৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৬ ১০:৩৫:৫২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৫ বার পঠিত
প্রাথমিক শিক্ষকদের পারস্পরিক বদলির সুযোগ চেয়ে ২০২৫ ব্যাচের দাবি ছবি—সংগৃহীত

লটারির মাধ্যমে পদায়নপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে বদলির সুযোগ চালুর দাবি জানিয়েছেন ২০২৫ ব্যাচের সদ্য যোগদান করা শিক্ষকরা। যাতায়াতের দুর্ভোগ, বাসস্থানের সমস্যা, পারিবারিক দায়িত্ব ও ব্যক্তিগত নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে দ্রুত এ ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, লটারির মাধ্যমে পদায়ন পাওয়ায় অনেক শিক্ষককে নিজ বাড়ি থেকে দূরবর্তী ও দুর্গম এলাকায় কর্মস্থল দেওয়া হয়েছে। ফলে নিয়মিত যাতায়াত, বাসস্থানের ব্যবস্থা এবং পারিবারিক দায়িত্ব পালনে তাঁদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।


বিশেষ করে চরাঞ্চল ও হাওরাঞ্চলের মতো এলাকায় যোগাযোগব্যবস্থা দুর্বল হওয়ায় কর্মস্থলে যাতায়াত আরও কষ্টসাধ্য হয়ে উঠেছে। এতে শিক্ষকদের ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন দায়িত্ব পালনে বাড়তি চাপ তৈরি হচ্ছে।


এ পরিস্থিতিতে যেসব শিক্ষক পারস্পরিক সম্মতির ভিত্তিতে একে অপরের কর্মস্থলে যেতে আগ্রহী, তাঁদের জন্য বদলির সুযোগ চালু করা প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। শিক্ষকদের বাস্তব সমস্যাগুলো বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেছেন দাবিদার শিক্ষকরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।