ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ভোলাহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: উপপরিচালকের ড্রাইভারের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হলদেগাছী এলাকা থেকে মোটরসাইকেলসহ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৮:১৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৮:১৬:০১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৫ বার পঠিত
ভোলাহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: উপপরিচালকের ড্রাইভারের মরদেহ উদ্ধার ছবি: প্রতিনিধি ।ভোলাহাটে সড়কের পাশে প্রাণ গেলো বিয়াল্লিশ বছর বয়সী আব্দুল আউয়ালের ছবি। পাশে তাঁরই মোটরসাইকেল।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় আব্দুল আউয়াল ওরফে মারুফ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার হলদেগাছী এলাকায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


নিহত আব্দুল আউয়াল উপজেলার সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামের মরহুম আলাউদ্দিন ড্রাইভারের ছেলে (ইউএনও'র ড্রাইভার নামে পরিচিত।)


থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন আব্দুল আউয়াল। তবে রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উপজেলা সংলগ্ন হলদেগাছী এলাকায় তাঁর মরদেহ ও তাঁর পাশে একটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে যাবার দৃশ্য দেখতে পান।


এদিকে তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম শুরু হয়। তাঁর অকাল মৃত্যুতে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও বন্ধু-বান্ধবদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ঘটনায় সড়ক দুর্ঘটনার মামলা হয়েছে বলে জানিয়েছেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।