ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান

কড়া নিরাপত্তায় ঢাকার বিমানবন্দর থেকে ঈশ্বরদীতে পরিবহন, ডিসেম্বরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৩:১৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৩:১৬:৩২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৩ বার পঠিত
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৩ মিনিটে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চালানটি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এটি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য আনা দ্বিতীয় ইউরেনিয়াম চালান।


প্রকল্প সূত্র ও স্থানীয় প্রশাসন জানায়, বুধবার ভোর ৪টা ৫৬ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। পুরো পথে নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে সেনাসদস্য, পুলিশ, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।


এর আগে মঙ্গলবার রাতে রাশিয়ার একটি বিশেষ কার্গো বিমানে ইউরেনিয়ামের চালানটি ঢাকায় পৌঁছায়। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে চালানটি গ্রহণ করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমানও জ্বালানিবাহী বহরটি নিরাপদে প্রকল্পে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রকল্পের প্রকৌশলী ও কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিট চালুর জন্য মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনার পরিকল্পনা রয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব চালান সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


প্রকল্পের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। তবে এ সময়সীমা বাস্তবায়ন প্রকল্পের কারিগরি প্রস্তুতি ও সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতির ওপর নির্ভর করবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।