ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা: নিহত বেড়ে দুই

কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক ভারতীয়সহ দুজন নিহত ও আটজন আহত, বিমান চলাচল স্বাভাবিক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৮:১১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৮:১১:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা: নিহত বেড়ে দুই ছবি: সংগৃহীত

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এবং রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।


নতুন পাওয়া তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক ও একজন ভারতীয় বাসিন্দা রয়েছেন। ভারতীয় দূতাবাস জানিয়েছে, এ ঘটনায় দেশটির একজন নাগরিক নিহত এবং দুজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ এবং ঘটনার বিস্তারিত জানার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় মোট আটজন আহত হয়েছেন। তাঁদের আঘাতের মাত্রা সাধারণ থেকে গুরুতর। তবে বিমানবন্দর এলাকায় সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কাজ চলছে।


বর্তমানে বিমানবন্দরটি পুনরায় খুলে দেওয়া হয়েছে। বিমান চলাচলসহ সেখানকার সব কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।