ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চাম্পি’: দুই শতাধিক ফ্লাইট বাতিল

ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি গতিবেগে ধেয়ে আসা শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাহত হচ্ছে সামরিক মহড়াও

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৮:১৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৮:১৫:২১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
তাইওয়ানের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চাম্পি’: দুই শতাধিক ফ্লাইট বাতিল ছবি: সংগৃহীত

ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি গতিবেগ নিয়ে এশিয়ার দেশ তাইওয়ানের দিকে এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’। এটি তাইওয়ানের উত্তর-পূর্ব দিক দিয়ে অতিক্রম করে চীনের উপকূলের দিকে ঘুরে শেষ পর্যন্ত দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে ইতোমধ্যে ওই অঞ্চলে ২০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যকার বড় একটি সামরিক মহড়ার পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হয়েছে।


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘চাম্পি’ ইতোমধ্যে ‘সুপার টাইফুনে’ রূপ নিয়েছে। চলতি বছর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে এটি অন্যতম।


বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টির তীব্রতা কিছুটা কমলেও কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি রয়েছে। স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়টির ব্যাসার্ধ বেড়ে প্রায় ৩২০ কিলোমিটার হয়েছে। এর ফলে পুরো তাইওয়ানের অধিকাংশ এলাকা এর আওতায় আসতে পারে।


তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড় ‘চাম্পি’ দেশটির দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। এর সম্ভাব্য গতিপথ অনুযায়ী, এটি তাইওয়ানের উত্তর-পূর্ব দিক দিয়ে অতিক্রম করে চীনের উপকূলের দিকে মোড় নিতে পারে। এরপর ঘূর্ণিঝড়টি দক্ষিণ জাপানের দিকে এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।


আবহাওয়াবিদদের ধারণা, ঘূর্ণিঝড় ‘চাম্পি’র প্রভাব প্রায় দুই দিন স্থায়ী হতে পারে। এরই মধ্যে উপকূলীয় শহরগুলোতে মোবাইল ফোনের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হয়েছে। সতর্কবার্তায় ছয় মিটারের বেশি উঁচু ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে।


এ ছাড়া তাইওয়ানের রাজধানী তাইপের আশপাশের পাহাড়ি এলাকা এবং উত্তরাঞ্চলের পার্বত্য অঞ্চলে প্রায় এক মিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।