ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ডেলের আন্তর্জাতিক পুরস্কার পেল স্মার্ট টেকনোলজিস

উদীয়মান বাজারে সার্ভার ব্যবসায় অবদানের স্বীকৃতি; থাইল্যান্ডে ডেল টেকনোলজিসের সম্মেলনে পুরস্কার গ্রহণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১০-২০২৬ ১১:২০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৬ ১১:২০:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৩ বার পঠিত
ডেলের আন্তর্জাতিক পুরস্কার পেল স্মার্ট টেকনোলজিস ছবি সংগৃহীত

আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল টেকনোলজিসের ‘ফিসক্যাল ইয়ার ২০২৬ কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার—ইমার্জিং মার্কেটস’ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সার্ভার ব্যবসায় পারফরম্যান্স ও অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়েছে।


২১ অক্টোবর ২০২৬ থাইল্যান্ডের ফুকেটে আয়োজিত ডেল টেকনোলজিস সাউথ এশিয়া পার্টনার সামিট ২০২৬ অনুষ্ঠানে পুরস্কারটি প্রদান করা হয়। স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। এ সময় প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজনও উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে ডেল টেকনোলজিসের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ইমার্জিং মার্কেটসের ব্যবস্থাপনা পরিচালক চিন ওয়াহ মাক, প্রোডাক্ট অ্যান্ড সলিউশনস সেলস স্পেশালিস্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর লুকাস সল্টার এবং ডেল বাংলাদেশের চ্যানেল সেলস বিভাগের পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার তামজিদ আজাদ পার্থ।


পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম গ্রাহক, ব্যবসায়িক অংশীদার ও প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের আস্থা ও সহযোগিতাকে এ অর্জনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।


বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণ, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, তথ্য বিশ্লেষণ এবং ডিজিটাল সেবা নিশ্চিত করতে এন্টারপ্রাইজ সার্ভার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের প্রযুক্তি বড় প্রতিষ্ঠানের তথ্যপ্রক্রিয়াকরণ ও আইটি অবকাঠামো পরিচালনায় ব্যবহৃত হয়।


ডেল টেকনোলজিসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সার্ভার ও এন্টারপ্রাইজ কম্পিউটিং সমাধান সরবরাহ করে আসছে স্মার্ট টেকনোলজিস। প্রতিষ্ঠানটির এ আন্তর্জাতিক স্বীকৃতি দেশের আইসিটি খাতে তাদের ব্যবসায়িক কার্যক্রমের একটি উল্লেখযোগ্য অর্জন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।