ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জন নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

২২টি পদে অস্থায়ী ভিত্তিতে নারী ও পুরুষ নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অষ্টম শ্রেণি ও এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১০-২০২৬ ০৯:৫৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৬ ০৯:৫৬:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৪ বার পঠিত
চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জন নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ছবি—সংগৃহীত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২২টি পদে মোট ৩৯৩ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অস্থায়ী ভিত্তিতে এসব পদে নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণি ও এসএসসি পাস প্রার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ৮ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।


নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বয়স ৮ ডিসেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ৬ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর এবং ৮ নম্বর পদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের জন্য কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।


আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। ছবি ৩০০ বাই ৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০ বাই ৮০ পিক্সেল মাপের হতে হবে।

নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া আবেদন এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদন সম্পন্ন করার পর প্রার্থীদের অনলাইন আবেদনের প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।


আবেদন ফি পদের নম্বর অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা, ৪ থেকে ৬ নম্বর পদের জন্য ১৫০ টাকা, ৭ থেকে ১৭ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১৮ থেকে ২২ নম্বর পদের জন্য ৫০ টাকা জমা দিতে হবে। ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে।


আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে পদের যোগ্যতা, আবেদনপদ্ধতি ও অন্যান্য শর্ত যাচাই করে নেওয়া উচিত। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬ রাত ১২টা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।