ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ই-জোন এইচ আর এমে ১১৬৯ জনের চাকরির সুযোগ

আট ক্যাটাগরির পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আবেদন করা যাবে ২ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ১০:৫৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ১০:৫৫:৪২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৬ বার পঠিত
ই-জোন এইচ আর এমে ১১৬৯ জনের চাকরির সুযোগ ছবি—সংগৃহীত

ই-জোন এইচ আর এম লিমিটেডে আউটসোর্সিং চুক্তির আওতায় ১১৬৯ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে প্রস্তাবিত প্রকল্পের জন্য দেশের ৫৩টি জেলায় মাঠপর্যায়ের পাঁচ ক্যাটাগরির পদে এবং ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের (PMU) তিন ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে।


নিয়োগের পদ ও বেতন-ভাতা

ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর পদে ২৬ জন নিয়োগ দেওয়া হবে। এ পদে বেতন-ভাতা ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা। কর্মস্থল হবে জেলা পর্যায়ে।

উপজেলা ডাটা ম্যানেজমেন্ট ফ্যাসিলিটেটর পদে ২০০ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন-ভাতা ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা। কর্মস্থল উপজেলা পর্যায়ে।

ইউনিয়ন ডাটা ফ্যাসিলিটেটর পদে নিয়োগ দেওয়া হবে ৮০০ জন। বেতন-ভাতা ৩২ হাজার থেকে ৩৫ হাজার টাকা। কর্মস্থল ইউনিয়ন পর্যায়ে।


ডাটা কোয়ালিটি মনিটর পদে ২৬ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন-ভাতা ৪৫ হাজার থেকে ৫০ হাজার টাকা। কর্মস্থল জেলা পর্যায়ে।

ডাটা কোয়ালিটি ফ্যাসিলিটেটর পদে ৯২ জন নিয়োগ দেওয়া হবে। বেতন-ভাতা ৩৫ হাজার থেকে ৩৮ হাজার টাকা। এ পদেও কর্মস্থল জেলা পর্যায়ে।

ঢাকার প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে ডাটা মনিটরিং এক্সিকিউটিভ পদে ২১ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন-ভাতা ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা।


একই ইউনিটে টেকনিক্যাল এক্সপার্ট, সিস্টেম অপারেশনস পদে দুজন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন-ভাতা ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকা।

এ ছাড়া প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে দুজন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন-ভাতা ৫০ হাজার থেকে ৫৫ হাজার টাকা। এই দুই পদের কর্মস্থলও ঢাকার প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে।


নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, চাকরির মেয়াদ প্রস্তাবিত ১৬ থেকে ১৮ মাস। আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ ২ নভেম্বর ২০২৬। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া জানা যাবে ই-জবস বিডি ওয়েবসাইটে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।