ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

নতুন পে-স্কেলের বেতন ১ নভেম্বর, তিন মাসের বকেয়া পাবেন কি সবাই?

নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বর্ধিত বেতন দেওয়ার প্রস্তুতি চলছে। তবে বেতন নির্ধারণের জটিলতায় নির্ধারিত সময়ে সবাই বকেয়াসহ নতুন বেতন পাচ্ছেন না।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৩:১৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৩:১৬:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
নতুন পে-স্কেলের বেতন ১ নভেম্বর, তিন মাসের বকেয়া পাবেন কি সবাই? ছবি: সংগৃহীত

নতুন পে-স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বর্ধিত বেতন পরিশোধের প্রস্তুতি নিয়েছে সরকার। আগামীকাল রবিবার (১ নভেম্বর) থেকে নতুন বেতন দেওয়ার কথা থাকলেও বেতন নির্ধারণের কাজ শেষ না হওয়ায় সব কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে বর্ধিত বেতন ও তিন মাসের বকেয়া পাবেন না। যাদের বেতন নির্ধারণ সম্পন্ন হয়নি, তাদের আপাতত আগের কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে। পরে নতুন কাঠামো অনুসারে বর্ধিত অর্থ ও বকেয়া সমন্বয় করে পরিশোধ করা হবে।


অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতনকাঠামো বাস্তবায়নে এখনো বেশ কিছু প্রশাসনিক ও কারিগরি জটিলতা রয়েছে। দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী এবং ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। তাঁদের একটি উল্লেখযোগ্য অংশের বেতন নির্ধারণের কাজ এখনো শেষ হয়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে সবার জন্য নতুন বেতন কার্যকর করা কঠিন হয়ে পড়েছে।


বেতন নির্ধারণের সময় বিভিন্ন গ্রেডের ধারাবাহিকতা, উচ্চতর গ্রেড পাওয়ার নিয়ম, বাড়িভাড়া ভাতা এবং পদোন্নতির পর আর্থিক সুবিধা হিসাব করা নিয়ে অসংগতি দেখা দিয়েছে। এসব বিষয় নিষ্পত্তি না হওয়ায় কর্মচারীদের নতুন বেতন কত হবে, তা চূড়ান্ত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমস্যায় পড়তে হচ্ছে।


এ ছাড়া সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস++ (iBAS++)-এর বিভিন্ন কারিগরি জটিলতাও বেতন নির্ধারণ ও পরিশোধের প্রক্রিয়ায় প্রভাব ফেলছে। ফলে নতুন কাঠামো অনুযায়ী বেতন কার্যকরের প্রস্তুতি থাকলেও বাস্তবায়নে বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।


এসব সমস্যা সমাধানের জন্য অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন জানিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। বেতন নির্ধারণে তৈরি হওয়া অসংগতিগুলো দূর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় উদ্যোগ চাওয়া হয়েছে।


তবে এখন পর্যন্ত এসব আবেদনের উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানা গেছে। একাধিক মন্ত্রণালয় ও বিভাগের বেতন নির্ধারণসংক্রান্ত সমস্যা ১ নভেম্বরের আগে সমাধান করা সম্ভব হচ্ছে না। এ কারণে অনেক সরকারি চাকরিজীবীকে আপাতত আগের বেতনকাঠামো অনুযায়ী বেতন নিতে হতে পারে। পরবর্তী সময়ে নতুন কাঠামো অনুযায়ী প্রাপ্য বর্ধিত বেতন ও বকেয়া অর্থ সমন্বয় করে দেওয়ার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।