ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মালয়েশিয়া যেতে মেডিকেল ফি ৮ হাজার টাকা, অতিরিক্ত টাকা নিলেই অভিযোগ

মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করলে নেওয়া হবে ব্যবস্থা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১০-২০২৬ ০৩:২৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৬ ০৩:২৪:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১০ বার পঠিত
মালয়েশিয়া যেতে মেডিকেল ফি ৮ হাজার টাকা, অতিরিক্ত টাকা নিলেই অভিযোগ ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। পাশাপাশি মেডিকেল পরীক্ষা করাতে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সহযোগিতা না নেওয়ার জন্য কর্মীদের সতর্ক করেছে মন্ত্রণালয়।


শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়েছে, মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির অধীনে পরিচালিত হবে না।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো রিক্রুটিং এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে দ্রুত মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি বা অজুহাত গ্রহণযোগ্য হবে না।


কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দাবি করলে কিংবা স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে হয়রানি ও অযথা বিলম্ব করলে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। এ ধরনের অভিযোগ ইমেইলে [email protected] ঠিকানায় পাঠানো যাবে।


মন্ত্রণালয় জানিয়েছে, মাইগ্রামস স্লিপ সংগ্রহের জন্য কোনো ফি দিতে হয় না। তাই এ বাবদ কেউ অর্থ দাবি করলে তা দেওয়ার প্রয়োজন নেই।


এ ছাড়া মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। কোনো ধরনের অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


নির্ধারিত ফি ও অন্যান্য নির্দেশনা মেনে চলতে মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি এবং মেডিকেল সেন্টারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।