ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সাত দফা না মানলে একদফার আন্দোলনে সরকারকে পিষ্ট করা হবে: ডা. শফিকুর রহমান

১১ দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লংমার্চ উপলক্ষে ঝিনাইদহের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমিরের কঠোর হুঁশিয়ারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৮:৪৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৯:০৭:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
সাত দফা না মানলে একদফার আন্দোলনে সরকারকে পিষ্ট করা হবে: ডা. শফিকুর রহমান ছবি: প্রতিনিধি


সাত দফা দাবি মেনে না নিলে একদফার আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাতে ১১ দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লংমার্চ কর্মসূচি উপলক্ষে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।


বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “গণভোট অবৈধ হলে সংসদ নির্বাচন কখনো বৈধ হতে পারে না। এই জাতির সঙ্গে দ্বিচারিতা ও বিশ্বাসঘাতকতা ১১ দলীয় ঐক্য জোট মেনে নেবে না। আজ হোক, কাল হোক, একদফা দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করা হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করা হবে।”


তিনি আরও বলেন, সাত দফা দাবি মেনে না নিলে একদফার আন্দোলনের পাথরে সরকারকে পিষ্ট করা হবে। দাবি আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তিনি।


পথসভায় ১১ দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা বক্তব্য দেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।