ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

শ্রমিক আন্দোলন ঘিরে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের বিরুদ্ধে অরাজকতার অভিযোগ রিজভীর

আন্দোলন ঘিরে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে, সংবাদ সম্মেলনে দাবি রুহুল কবির রিজভীর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ০২:৩৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ০২:৪৬:৪৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৩ বার পঠিত
শ্রমিক আন্দোলন ঘিরে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের বিরুদ্ধে অরাজকতার অভিযোগ রিজভীর ছবি: সংগৃহীত

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তাঁর দাবি, প্রতিবেশী একটি দেশ থেকে আন্দোলনে উসকানি দেওয়া হচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কারখানার মালিকও এ ধরনের কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন।


শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


রিজভীর অভিযোগ, শ্রমিকদের দাবিদাওয়ার আড়ালে ছাত্রলীগ ও যুবলীগের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ ছাড়া শ্রমিক আন্দোলনের প্রতি বিরোধী দলের সংহতি প্রকাশের বিষয়টিকে তিনি ফ্যাসিবাদের সঙ্গে তাদের গোপন যোগাযোগের ইঙ্গিত হিসেবে দেখছেন।


তিনি বলেন, শ্রমিকদের আন্দোলন ঘিরে যে সংকট তৈরি হয়েছিল, তার সমাধান হয়েছে। এরপরও পরিস্থিতি উত্তপ্ত রাখার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের তৎপরতার মাধ্যমে কেউ রাজনৈতিক সুবিধা নিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।


দেশে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সরকার ও জনগণ প্রস্তুত রয়েছে বলে জানান বিএনপির এই নেতা। তাঁর ভাষ্য, কোনো পক্ষ অরাজকতা তৈরির চেষ্টা করলে জনগণই তা প্রতিহত করবে। ৭ নভেম্বরের কর্মসূচির নিরাপত্তা নিয়েও উদ্বেগের কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।


এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর অংশ হিসেবে শনিবার (৭ নভেম্বর) রাজধানীসহ দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা আয়োজনের কথা জানান রিজভী।


তিনি আরও জানান, শনিবার সকাল সাড়ে ৮টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।