ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত মিরপুর, তীব্র যানজট

বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ, আহত পুলিশ সদস্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ০২:৫৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ০২:৫৪:১৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত মিরপুর, তীব্র যানজট ছবি: সংগৃহীত

সর্বনিম্ন বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিরপুরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।


রোববার (১ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বনিম্ন বেতন-ভাতা ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে মিরপুর এলাকায় আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। রোববার সকাল থেকেই শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল সোয়া ১১টার দিকে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে মিরপুর ১০ নম্বর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।


এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, সকাল থেকে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।