ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, দাবি কার্লসনের

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ বিষয়ে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন মার্কিন ভাষ্যকার।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৬ ১০:২০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৬ ১০:২০:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, দাবি কার্লসনের ছবি—সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শিগগিরই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন। তার অভিযোগ, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ধরনের হামলার জন্য ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন।


রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্লসন এ দাবি করেন। সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে তিনি ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের কথা উল্লেখ করেন। স্থানটি ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনার একটি।


কার্লসনের দাবি, ইসরাইলি গোয়েন্দাদের ধারণা, ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে। অন্যদিকে, পিকঅ্যাক্স মাউন্টেনের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো প্রায় ৩০০ ফুট পুরু কঠিন গ্রানাইট পাথরের নিচে অবস্থিত। ফলে প্রচলিত অস্ত্র দিয়ে এসব স্থাপনায় হামলা চালানো কঠিন। এ কারণেই যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলার বিষয়টি বিবেচনা করছে বলে দাবি করেন তিনি।

এক্সে দেওয়া পোস্টে কার্লসন লেখেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপের মুখে ট্রাম্প প্রশাসন কয়েক দিনের মধ্যেই ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে।’


টাকার কার্লসন যুক্তরাষ্ট্রের একজন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার। তিনি একসময় মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক ছিলেন। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্বাধীন রাজনৈতিক অনুষ্ঠান পরিচালনা করেন। এসব অনুষ্ঠানে তিনি নিয়মিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।