ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মিরপুরে শ্রমিক আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ

মিরপুর-১০সহ গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ, এপিবিএন ও সাঁজোয়া যান মোতায়েন; সড়কে যান চলাচল স্বাভাবিক, বিক্ষোভের চেষ্টা ছত্রভঙ্গ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৩:০৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৩:০৬:১১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
মিরপুরে শ্রমিক আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে শ্রমিক আন্দোলনের কোনো দৃশ্যমান তৎপরতা না থাকায় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বাড়তি পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মিরপুর-১০ গোলচত্বরসহ বিভিন্ন স্থানে সাঁজোয়া যান, জলকামান ও পুলিশের পিকআপ ভ্যান প্রস্তুত রাখা হয়েছে।


মঙ্গলবার সরেজমিনে মিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে কোথাও শ্রমিকদের কোনো বড় ধরনের জমায়েত বা আন্দোলন দেখা যায়নি। তবে সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর-১১ এলাকায় কয়েকজন শ্রমিক মাঠে নামার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর সেখানে আর কোনো বিক্ষোভের ঘটনা ঘটেনি।


সকাল থেকেই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশ, এপিবিএন ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়। পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পাশাপাশি দাঙ্গা পুলিশ ও ট্রাফিক সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।


দুপুর সোয়া ১টার দিকে মিরপুর-১০ মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক সদস্য আরাফাত ও লিয়াকতের সঙ্গে কথা হয়। লিয়াকত জানান, সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর-১১ এলাকায় কয়েকজন নামার চেষ্টা করেছিলেন। পুলিশ তাদের ধাওয়া দিলে তারা সরে যান। এ ছাড়া মিরপুরের অন্য কোথাও উল্লেখযোগ্য কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।


এদিকে শ্রমিকদের আন্দোলন না থাকলেও মিরপুরের সড়কগুলোতে যানবাহনের চাপ দেখা গেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে বাড়তি ট্রাফিক সদস্য দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির কারণে এলাকায় সাধারণ মানুষের মধ্যে দৃশ্যমান উদ্বেগও দেখা যায়নি।


এর আগে সোমবার মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শ্রমিক আন্দোলনের নেপথ্যে নেতৃত্ব দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকে কেন্দ্র করে গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন।


গোয়েন্দা পুলিশের (ডিবি) তথ্য অনুযায়ী, সোমবারের অভিযানে ৪০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। ডিবির দাবি, তদন্তে শ্রমিক আন্দোলনের পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতার বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মিরপুরের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার নামও আলোচনায় এসেছে।


নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের ষড়যন্ত্রের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য আসার পর মঙ্গলবার তাদের মাঠে তৎপরতা দেখা যায়নি। তার দাবি, শ্রমিক আন্দোলনের পেছনে দলটির নেতাকর্মীদের ভূমিকা রয়েছে।


অন্যদিকে, মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে মিরপুর-১০ নম্বরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শেওড়াপাড়া থেকে শুরু হওয়া মিছিলটি মিরপুর-১০ গোলচত্বর ঘুরে শেষ হয়। এ সময় গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা।


পরে গোলচত্বরের পূর্ব পাশে শাহ আলী প্লাজার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সেখানে স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দেন। সমাবেশ থেকে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ তুলে স্থানীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।