বগুড়ায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১০:১৩:৫৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১০:১৩:৫৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩ বার পঠিত
ছবি: প্রতিনিধি
বগুড়ায় জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসন, বগুড়ার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’য় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। সংরক্ষিত নারী সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।
সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।