ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি

বগুড়ার শাজাহানপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন সংসদ সদস্য মোরশেদ মিল্টন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৯:০০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৯:২৩:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪৫ বার পঠিত
বগুড়ার শাজাহানপুরে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ছবি: প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।


শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক আহ্বায়ক আবুল বাশার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা দীপ্তি রানী রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজ ও মোসাদ্দেক হোসেন শাওন।


এ সময় মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, বজলুর রহমান নিলু, ইদ্রিস আলী, বিএনপি নেতা আতাহার আলী কাইয়ুম, রফিক, কাজী মতিন, মোহসীন আল,স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদ, বিআরডিবি চেয়ারম্যান আবু বক্কর রিপন, শ্রমিকদল নেতা বাবলু মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, চলতি রবি মৌসুমে প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ এবং ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার দেওয়া হচ্ছে।

পরে সংসদ সদস্য মোরশেদ মিল্টন শাজাহানপুর উপজেলার ডেমাজানী শ.ম.র. উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) প্রতিযোগিতার বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।