ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি

রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

আইসিজের রায়ে মিয়ানমারের ওপর চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৯:২৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৯:২৬:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ সংগৃহীত ছবি

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, এ রায়ে বাংলাদেশ সন্তুষ্ট। একই সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পাশাপাশি মিয়ানমারের ওপর চাপ তৈরির ক্ষেত্রেও রায়টির ইতিবাচক প্রভাব রয়েছে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।


হুমায়ুন কবির বলেন, আইসিজের এই রায়কে বাংলাদেশ স্বাগত জানায় এবং এতে তারা সন্তুষ্ট। তাঁর ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক বিচারিক কার্যক্রমের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার জন্য নিন্দা জানানো হয়েছে। রায়ে ক্ষতিপূরণের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য এই রায় ইতিবাচক ফল বয়ে আনতে পারে। একই সঙ্গে গণহত্যায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও এর প্রভাব রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও রায়টির ইতিবাচক দিক রয়েছে বলে মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে বিস্তারিত আলোচনা করা হবে। তাঁর মতে, এই রায় শুধু রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়েই নয়, মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ তৈরির ক্ষেত্রেও ভূমিকা রাখবে।


নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট ও বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বৃহস্পতিবার রোহিঙ্গা গণহত্যা মামলায় এ রায় ঘোষণা করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।