ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

ঘোষণা পেছালেও নির্ধারিত সময়েই মজুরি কার্যকরের কথা জানাল মজুরি বোর্ড

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ১১:১৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ১১:১৭:১২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর সংগৃহীত ছবি

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণার তারিখ যখনই নির্ধারিত হোক, নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। একই সঙ্গে মজুরি নিয়ে গুজব, ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


মঙ্গলবার (১৭ নভেম্বর) গার্মেন্টস শিল্পের চলমান অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বোর্ড চেয়ারম্যান।


মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠক স্থগিতের পেছনে কোনো চাপ ছিল না বলে দাবি করেন সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের তৃতীয় সভা একজন প্রতিনিধির অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে।


ব্রিফিংয়ে শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, মজুরি নিয়ে কোনো ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তির কারণে যেন কেউ বিভ্রান্ত না হন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করেন। মজুরি ঘোষণার সময় নিয়ে অনিশ্চয়তা থাকলেও নির্ধারিত মজুরি ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।


শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় জরুরি সভাও অনুষ্ঠিত হয়। তবে এসব উদ্যোগের পরও শ্রমিকদের আন্দোলন থামেনি। বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।