ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার

বাকৃবির নতুন প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি

আগামী দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির প্রক্টরের দায়িত্ব পালন করবেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের এই অধ্যাপক।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৯:০৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৯:০৬:৩৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
বাকৃবির নতুন প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি ছবি : প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ-আর-রাফি। তিনি প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীমের স্থলাভিষিক্ত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক আদেশনামায় এ তথ্য জানানো হয়।


আদেশনামায় জানানো হয়, অধ্যাপক শরীফ-আর-রাফিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) সহযোগী পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।


নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম যেন সুষ্ঠু ও স্বাভাবিকভাবে চলমান থাকে, সে বিষয়ে আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।'


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।