ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ১১:১৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১১:১৮:০৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৯ বার পঠিত
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় আজ শনিবার (২ আগস্ট) চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারত থেকে চোরাই পথে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
 

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ও কালিয়ানী বিওপির আভিযানিক দল যথাক্রমে নতুন পাড়া ও ছয়ঘরিয়া এলাকা থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।
 

অন্যদিকে, কলারোয়া উপজেলার চান্দুরিয়া, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, ঘোনা, সুলতানপুর ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এইসব অভিযানে কাদপুর আমবাগান থেকে ২৫ বোতল, তলুইগাছা এলাকা থেকে ২১ বোতল, দখলের মোড় থেকে ৪০ বোতল, রাজপুর থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
 

এছাড়াও, মাঝেরহাটি, ছবেদ আলী মোড়, আমবাগান ও মজুমদার খাল এলাকা থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করে বিজিবি। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের বাজার মূল্য আনুমানিক ৯ লাখ ২৯ হাজার টাকা।
 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, "ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এসব মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।"
 

তিনি আরও জানান, মাদকদ্রব্যগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাতক্ষীরা অফিসে সাধারণ ডায়েরি করা হয়েছে এবং সেগুলো জনসমক্ষে ধ্বংসের জন্য সংরক্ষণ করা হয়েছে।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।