ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

আগামী সপ্তাহে পুতিন-ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১১:০১:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১১:০১:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
আগামী সপ্তাহে পুতিন-ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউজ। স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) সিএনএনের খবরে জানানো হয়, আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহেই এই বৈঠক হতে পারে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠক করবেন ট্রাম্প।
 

হোয়াইট হাউজের দুই কর্মকর্তা জানিয়েছেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফের সরাসরি বৈঠকের পর পুতিন ট্রাম্পের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেন। এরপর দ্রুততার সঙ্গে বৈঠকের প্রস্তুতি শুরু করে ট্রাম্পের টিম। যদিও বৈঠকটি কোথায় হবে, তা এখনও চূড়ান্ত হয়নি, তবে একাধিক সম্ভাব্য ভেন্যু বিবেচনায় রাখা হয়েছে।
 

হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভেট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনায় আগ্রহী এবং চলমান যুদ্ধের দ্রুত অবসান চান। ইতোমধ্যে ট্রাম্প ইউরোপের কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গেও কথা বলেছেন এবং বৈঠকের বিষয়ে তাদের অবহিত করেছেন। ইউরোপীয় নেতারাও ট্রাম্পের এই উদ্যোগের বিষয়ে সম্মতি জানিয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।