ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

চবিতে নাট্যকলা বিভাগের দুই শিক্ষকপ্রার্থী ডোপ টেস্টে ‘গাঁজা সনাক্ত’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১১:০০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১১:০০:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
চবিতে নাট্যকলা বিভাগের দুই শিক্ষকপ্রার্থী ডোপ টেস্টে ‘গাঁজা সনাক্ত’ ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগে শিক্ষক পদে নিয়োগপ্রত্যাশী দুই প্রার্থী—গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদ—এর ডোপ টেস্টে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি পাওয়া গিয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গত ৬ আগস্ট (বুধবার) ডোপ টেস্টটি সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব। তিনি বলেন, "আমরা ক্যানাবিস (Cannabis), যা গাঁজা জাতীয় মাদক হিসেবে পরিচিত, তা শনাক্ত করেছি।"
 
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। জানা গেছে, গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী সব ধাপ সফলভাবে শেষ করা প্রার্থীদের ডোপ টেস্ট করা হয়।
 
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান জানিয়েছেন, "শিক্ষক, শিক্ষার্থী বা কর্মকর্তা-কর্মচারী—সবার জন্য নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক। কেউ পজিটিভ হলে তাকে কোনোভাবেই নিয়োগ দেওয়া হবে না।"

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।