ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

৮০ বছরের মধ্যে ভয়াবহতম দাবানলে জ্বলছে ফ্রান্স

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ১২:৩৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ১২:৩৩:১৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
৮০ বছরের মধ্যে ভয়াবহতম দাবানলে জ্বলছে ফ্রান্স ছবি সংগৃহীত

৮০ বছরের মধ্যে ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের দেশ ফ্রান্স। প্যারিসের আয়তনের চেয়েও বিস্তীর্ণ অঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে। মারা গেছেন অন্তত একজন।

দেশটির অড অঞ্চলে ৩৭ হাজার একরের বেশি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দুই হাজারের বেশি দমকলকর্মী। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আড়াই হাজারের বেশি ঘরবাড়ি। কর্তৃপক্ষ জানিয়েছে, বাতাসের গতিবেগের কারণে খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে আগুন।
 
দাবানল কবলিত এলাকা পরিদর্শন করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। তিনি বলেন, ‘এটি এক নজিরবিহীন দুর্যোগ।’
 
এরইমধ্যে ১৫ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে ছাই হয়েছে, যা আগের কয়েক বছরে পুরো ফ্রান্সজুড়ে পোড়া এলাকার সমান। ১৯৪৯ সালের পর এত বড় একক দাবানল আর হয়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো।
 
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন এবং ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। এছাড়াও সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেছেন।
 
এদিকে দাবানলের সঙ্গে লড়াই করছে উত্তরপশ্চিম ও দক্ষিণ স্পেনও। আবাসিক অঞ্চল রক্ষায় কাজ করছেন শত শত দমকলকর্মী। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দক্ষিণ অঞ্চল। তাই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দ্রুত সরিয়ে নেয়া হয়েছে অস্থায়ী ক্যাম্পে। এরইমধ্যে উত্তরাঞ্চলের গ্যালিসিয়ার পন্তেসেছো শহরের ১৭০ হেক্টরের বেশি জায়গা পুড়ে ছাই হয়ে গেছে।
 
অন্যদিকে আগ্রাসী আগুনে পুড়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ৮৩ হাজার একরের বেশি এলাকা। দাবানল মোকাবিলায় বিমান ব্যবহার করছে দমকল কর্মীরা। সান্তা মারিয়ার শুষ্ক আবহাওয়া ও বাতাসের গতিবেগকেই দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।