ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

চীনের গাংশুতে পাহাড়ি বন্যায় ১০ জনের মৃত্যু, ৩৩ জন নিখোঁজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৭:৪৩:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৭:৪৩:৩৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
চীনের গাংশুতে পাহাড়ি বন্যায় ১০ জনের মৃত্যু, ৩৩ জন নিখোঁজ ছবিঃ সংগৃহীত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গাংশু প্রদেশে টানা প্রবল বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি বন্যায় ইউঝং কাউন্টিতে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন এবং ৩৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে সর্বশেষ এই তথ্য নিশ্চিত করেছে।
 

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রাদেশিক রাজধানী লানঝৌ শহরের আওতাধীন ইউঝং ও আশপাশের এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়, যা শুক্রবার দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। এ সময় সর্বোচ্চ ২২০.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ইউঝংয়ের বেশ কয়েকটি টাউনশিপ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে সড়ক, বাড়িঘর ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
 

শুক্রবার দুপুরে চেংগুয়ান টাউনশিপের শিংলং প্রাইমারি স্কুলের কাছে রাস্তায় বন্যার পানির সাথে ভেসে আসা গাছপালা ও কাদায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু স্থানে কাদার স্তর ৩০ সেন্টিমিটারের বেশি হয়ে রাস্তা ঢেকে ফেলে। ক্ষতিগ্রস্ত যানবাহন সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায় এবং বাড়ির নিচতলার আসবাবপত্র পানিতে ভেসে দরজার সামনে জমে থাকে।
 

দুর্যোগ মোকাবিলায় প্রাদেশিক কর্তৃপক্ষ ইতোমধ্যে ২ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী, ৯৮০টি যান ও যান্ত্রিক সরঞ্জাম এবং ৮ হাজার ৫৩০ সেট জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধান ও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণের কাজ অব্যাহত রেখেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।