ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বিএনপি-আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানে পার্থক্য নেই: শায়েখে চরমোনাই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০১:৫২:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০১:৫২:৪০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
বিএনপি-আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানে পার্থক্য নেই: শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম। ছবিঃ সংগৃহীত

বরিশালের গৌরনদীতে এক সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, বর্তমানে বিএনপি যে ভূমিকা ও বক্তব্য উপস্থাপন করছে, তা অতীতে আওয়ামী লীগের অবস্থানের সঙ্গেই মিলে যায়। তার মতে, দুই দলের রাজনৈতিক আচরণে কার্যত কোনো পার্থক্য নেই।

তিনি আরও বলেন, নৌকা ও ধানের শীষ এক অর্থে একই বিষধর সাপের মতো, আর বিএনপি একাধিক সুযোগ পেয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।
 

রবিবার বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদী পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।