ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

খুলনায় সুপার জুট মিলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে বড় ক্ষতি এড়ানো গেল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৬:০০:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৬:০০:২১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
খুলনায় সুপার জুট মিলে অগ্নিকাণ্ড, দ্রুত নিয়ন্ত্রণে বড় ক্ষতি এড়ানো গেল ছবি: সংগৃহীত
খুলনার ফুলতলা উপজেলার সুপার জুট মিলের একটি গোডাউনে আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। রোববার (১০ আগস্ট) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি স্টেশন থেকে ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
 
স্থানীয়দের ভাষ্যমতে, রাত সাড়ে ৯টার দিকে গোডাউনের পাশ থেকে ধোঁয়া বের হতে দেখে তারা দমকল বিভাগকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। মিলের ম্যানেজার কামরুল ইসলাম জানান, পাটের উচ্ছিষ্ট রাখা একটি শেডে আগুন লাগে এবং দ্রুত পদক্ষেপের ফলে ক্ষতি সীমিত রাখা সম্ভব হয়েছে।
 
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে পাটে আগুন পুনরায় জ্বলে ওঠার ঝুঁকি থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।