ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

আনাস আল-শরিফসহ আল জাজিরার পুরো সাংবাদিক টিমকে হত্যা করেছে ইসরায়েল!

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৬:৪২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৬:৪৬:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
আনাস আল-শরিফসহ আল জাজিরার পুরো সাংবাদিক টিমকে হত্যা করেছে ইসরায়েল! ছবি: কালের দিগন্ত
গাজার শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় আল-জাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ নিহত হয়ে গেছেন। একই হামলায় আরও একজন সাংবাদিক মোহাম্মদ কুরাইকাও প্রাণ হারিয়েছেন। ইসরায়েল পূর্বপরিকল্পনা অনুযায়ী আল-জাজিরার সংবাদকর্মী দলকে টার্গেট করে এই হামলা চালায় এবং পরে তাদের হত্যার বিষয়টি স্বীকারোক্তি দিয়ে প্রকাশ করেছে।
 
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজার অবরোধ ও সংঘর্ষে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা ২৩৭-এ পৌঁছেছে। সর্বশেষ হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন, যাঁদের মধ্যে আল-জাজিরার আনাস আল-শরিফও রয়েছেন। গাজা সিটির আল-শিফা হাসপাতালে ওই সাংবাদিক দলটির মধ্যে প্রতিবেদক, ক্যামেরাম্যান ও ড্রাইভারসহ মোট ছয় সদস্য ছিলেন।
 
ইসরায়েলি হামলায় গাজা সিটিতে আল জাজিরার পুরো সংবাদকর্মী দল নিহত হয়েছে। 
 
নিহতদের তালিকা:
 
১/ আনাস আল-শরীফ (প্রতিবেদক)
২/ মোহাম্মদ কুরাইকা (প্রতিবেদক)
৩/ ইব্রাহিম জাহের (ক্যামেরাম্যান)
৪/ মোয়ামেন আলাইওয়া (ক্যামেরাম্যান)
৫/ মোহাম্মদ আল খালিদি (ক্যামেরাম্যান)
৬/ মোহাম্মদ নোফাল (দলের ড্রাইভার)
 
গাজার এই অস্থির পরিস্থিতিতে আল-শিফা হাসপাতাল সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র হওয়া সত্ত্বেও ইসরায়েলি হামলা ও অবরোধের কবলে পড়েছে, যার ফলে বহু সাধারণ মানুষ, রোগী ও স্বাস্থ্যকর্মী নিরাপত্তাহীনতায় ভুগছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো এই সংঘর্ষ ও সাংবাদিকদের হত্যাকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠার জন্য এক মারাত্মক হুমকি হিসেবে দেখছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।