ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মাইক্রোসফটের নতুন এআই প্রযুক্তি ম্যালওয়্যার শনাক্তে স্বয়ংক্রিয় বিশ্লেষণ সুবিধা নিয়ে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৯:৩৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৯:৩৪:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
মাইক্রোসফটের নতুন এআই প্রযুক্তি ম্যালওয়্যার শনাক্তে স্বয়ংক্রিয় বিশ্লেষণ সুবিধা নিয়ে ছবি: সংগৃহীত
মাইক্রোসফট একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি করেছে, যা স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার ফাইল বিশ্লেষণ করে ম্যালওয়্যার বা ক্ষতিকর কোড শনাক্ত করতে সক্ষম। ‘প্রজেক্ট আয়ার’ নামে পরিচিত এই এআই সিস্টেম মানুষের হস্তক্ষেপ ছাড়াই সফটওয়্যার ফাংশন ও আচরণ পরীক্ষা করে ঝুঁকিপূর্ণ ফাইল আলাদা করতে পারে বলে কোম্পানি জানিয়েছে।
 
প্রজেক্ট আয়ারের পার্থক্য হলো এটি প্রচলিত নিরাপত্তা সফটওয়্যার থেকে ভিন্ন পদ্ধতিতে কাজ করে। এতে ফাইলের উৎস, কাঠামো বা উদ্দেশ্য সম্পর্কিত কোনো পূর্ব তথ্য না নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সম্পূর্ণ বিশ্লেষণ করা হয়। নিরাপত্তা বিশ্লেষণের এই পদ্ধতিটি এখন সর্বোচ্চ মানদণ্ড হিসেবে বিবেচিত। আধুনিক সময়ে সাইবার হামলা ও সুরক্ষা ব্যবস্থায় এআই প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে, যেখানে স্বয়ংক্রিয় ও গভীর বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
একটি পরীক্ষায় দেখা গেছে, প্রজেক্ট আয়ার জটিল ম্যালওয়্যারও শনাক্তে ৯৮ শতাংশ সফল হয়েছে এবং নিরাপদ ফাইল ভুলভাবে হুমকির তালিকায় থাকার হার মাত্র ২ শতাংশ ছিল। এই প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ম্যালওয়্যার হামলা প্রতিরোধের সুযোগ সৃষ্টি হয়েছে।
 
প্রজেক্ট আয়ার মাইক্রোসফটের ‘সিকিউর ফিউচার ইনিশিয়েটিভ’ নিরাপত্তা উদ্যোগের অংশ হিসেবে চালু হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন তথ্য ফাঁস ও নিরাপত্তা দুর্বলতার কারণে মাইক্রোসফট তাদের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে বিশেষ নজর দিয়েছে। মাইক্রোসফট রিসার্চ, ডিফেন্ডার, ডিসকভারি এবং কোয়ান্টাম ইউনিটসহ একাধিক বিভাগ এই প্রকল্পে সমন্বিতভাবে কাজ করছে। বর্তমানে প্রজেক্ট আয়ার প্রধানত মাইক্রোসফটের নিজস্ব নিরাপত্তা পণ্য ও সেবাগুলোর অভ্যন্তরীণ ব্যবহারের জন্য নির্ধারিত।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।