ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যেতে পারেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৭:০৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৭:০৮:৪০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যেতে পারেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা ছবি সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। সফরটি চূড়ান্ত হলে সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
 

সংবাদমাধ্যমটির তথ্যমতে, মূল সফরের উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ হলেও, ট্রাম্পের সঙ্গে আলোচনায় বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের চেষ্টা থাকতে পারে। এই খবর এমন সময় এলো যখন রাশিয়ান তেল আমদানি অব্যাহত রাখার কারণে ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, মোদির যুক্তরাষ্ট্র সফর কিংবা ট্রাম্পের সঙ্গে বৈঠক—কোনোটিই এখনও চূড়ান্ত হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদ ৯ সেপ্টেম্বর শুরু হলেও রাষ্ট্র ও সরকারপ্রধানদের বার্ষিক বিতর্ক পর্ব অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর।
 

এদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সুইজারল্যান্ড ও ভারতের মতো কয়েকটি বড় বাণিজ্য চুক্তি এখনও সম্পন্ন হয়নি। তবে রুশ তেলের মূল্য নিয়ে আলোচনায় নয়াদিল্লি তুলনামূলকভাবে দৃঢ় অবস্থান নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, অক্টোবরের শেষ নাগাদ ট্রাম্প প্রশাসন এসব বাণিজ্য আলোচনা শেষ করতে পারবে, যদিও এটি একটি উচ্চাকাঙ্ক্ষী সময়সীমা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।