ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ভোলাগঞ্জে পাথর লুট রোধে কড়া নজরদারি, রাতভর যৌথবাহিনীর তল্লাশি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৯:২৩:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৯:২৩:৪৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
ভোলাগঞ্জে পাথর লুট রোধে কড়া নজরদারি, রাতভর যৌথবাহিনীর তল্লাশি ছবি সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় সাম্প্রতিক নজিরবিহীন লুটপাটের ঘটনায় দেশজুড়ে সমালোচনার প্রেক্ষিতে চুরি হওয়া পাথর উদ্ধারে ও নিরাপত্তা জোরদারে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সিদ্ধান্ত হয়েছে—চুরি হওয়া পাথর ফেরত এনে আগের অবস্থানে বসানো হবে এবং পর্যটন এলাকা ও আশপাশে ২৪ ঘণ্টা যৌথবাহিনী মোতায়েন থাকবে।

বুধবার (১৩ আগস্ট) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ভোলাগঞ্জ সড়কের প্রবেশমুখসহ জাফলং, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন সড়কে যৌথবাহিনী তল্লাশি চালায়। এ সময় একের পর এক পাথরবোঝাই ট্রাক থামিয়ে আমদানির প্রমাণপত্র যাচাই, চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ এবং পাথরের উৎস পরীক্ষা করা হয়। বৈধ কাগজপত্র থাকলে ট্রাকগুলোকে গন্তব্যে যেতে দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার মামুনুর রশীদ জানান, রাতভর অভিযানে প্রায় দেড়শ থেকে দুইশ ট্রাক তল্লাশি করা হয়েছে। যেসব ট্রাক অবৈধ প্রমাণিত হবে, সেগুলো জব্দের ব্যবস্থা নেয়া হবে।

যৌথবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মো. রাজিব হোসাইন জানান, শহরমুখী পাথরবোঝাই ট্রাক আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পরীক্ষা করা হচ্ছে এবং সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। এর আগে সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের এক সভায় এ অভিযানসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানিয়েছেন, পাথর চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তিন সদস্যের তদন্ত কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে, যা ১৭ আগস্ট প্রতিবেদন দেবে।

প্রশাসনের পাঁচ দফা সিদ্ধান্ত অনুযায়ী—জাফলং ইসিএ ও সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথবাহিনী মোতায়েন, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের স্থায়ী চেকপোস্ট স্থাপন, অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, পাথর চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং চুরি হওয়া পাথর আগের স্থানে ফেরত আনা হবে।

স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই প্রতিদিন শত শত নৌকায় পাথর পাচার হচ্ছে, ফলে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্রের আগের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।