ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

চাঁদাবাজির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত: সচিবালয়ে মন্তব্য আসিফ মাহমুদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৯:২৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৯:২৩:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
চাঁদাবাজির অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত: সচিবালয়ে মন্তব্য আসিফ মাহমুদের
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অভিযোগের বিষয়টি বর্তমানে তদন্তাধীন, এবং তদন্তেই এর সত্যতা প্রকাশ পাবে।
 
আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে চান, তাদের পদে থাকা উচিত নয় বলেও মত দেন তিনি। তার মতে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি থেকে বাঁচাতে এমন পদত্যাগ প্রয়োজন।
 
অন্তর্বর্তী সরকারের এক বছরের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, এই সময়ে সাফল্যের তুলনায় ব্যর্থতার দিকটাই বেশি চোখে পড়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ কিছু ইতিবাচক অর্জন থাকলেও বহু ক্ষেত্রে ব্যর্থতা স্পষ্ট। অভ্যুত্থানের যেসব লক্ষ্য ছিল, তা বাস্তবায়িত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।