ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

অর্থনৈতিক সংকটের মধ্যেও পাকিস্তানের সঙ্গে ১.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করলো সুদান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৮:২১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৮:২১:৪৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
অর্থনৈতিক সংকটের মধ্যেও পাকিস্তানের সঙ্গে ১.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করলো সুদান ছবি: সংগৃহীত
সুদান ও পাকিস্তানের মধ্যে ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি বড় প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হয়েছে। দেশটির চলমান অর্থনৈতিক সংকট সত্ত্বেও এ চুক্তি কার্যকর করা হয়েছে একটি তৃতীয় "বন্ধুত্বপূর্ণ দেশ"-এর অর্থায়নে। এই সমঝোতার মাধ্যমে পাকিস্তান থেকে সুদান উন্নত সামরিক সরঞ্জাম সংগ্রহ করবে, যা দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে।
 
চুক্তির আওতায় সুদানে সরবরাহ করা হবে বিভিন্ন আধুনিক সামরিক প্রযুক্তি ও অস্ত্রশস্ত্র, যার মধ্যে রয়েছে Ababeel-5 ড্রোন, MiG-21 এর ইঞ্জিন, ASV Mohafiz সাঁজোয়া যান এবং HQ-9 ও HQ-6 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এসব সরঞ্জাম সুদানের সামরিক অবকাঠামোকে নতুন মাত্রায় উন্নীত করবে বলে মনে করা হচ্ছে।
 
এ চুক্তি বাস্তবায়িত হয়েছে পাকিস্তান সফরে থাকা এক উচ্চ-পর্যায়ের সুদানি সামরিক প্রতিনিধিদলের উপস্থিতিতে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল প্লট আল-তাহির মোহাম্মদ আল-আওয়াদ আল-আমিন। বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু সামরিক সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ নয়, বরং সুদানের আঞ্চলিক সামরিক সম্পর্ক জোরদারের কৌশলও বটে।
 
বর্তমানে অর্থনৈতিক চাপে থাকা দেশটি সামরিক সমাধানের দিকে বেশি মনোযোগ দিচ্ছে, যা এই চুক্তির মাধ্যমে স্পষ্ট হয়েছে। একই সঙ্গে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টার অংশ হিসেবেও এ সমঝোতাকে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।