ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ নীতি ব্যর্থ: ইরান আরও শক্তিশালী আঞ্চলিক শক্তিতে পরিণত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৭:২৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৭:২৯:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ নীতি ব্যর্থ: ইরান আরও শক্তিশালী আঞ্চলিক শক্তিতে পরিণত ছবি: সংগৃহীত
আমেরিকান সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স স্বীকার করেছে যে ওয়াশিংটনের "সর্বোচ্চ চাপ" নীতি ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে। বরং এই নীতি ইরানের পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী করেছে এবং দেশটিকে মধ্যপ্রাচ্যে প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) থেকে সরে এসে ভেবেছিল কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা সম্ভব হবে। কিন্তু বাস্তবে ইরান "ধৈর্য ও প্রতিরোধ" কৌশল অনুসরণ করে অর্থনীতি সচল রাখতে, পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করতে এবং আঞ্চলিক জোটকে আরও সক্রিয় করতে সক্ষম হয়।
 
ফরেন অ্যাফেয়ার্স জানায়, যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর শুধু ইরানের পরমাণু কর্মসূচি চলমান ছিল না, বরং একই সময়ে ইরাক, সিরিয়া ও ইয়েমেনে প্রতিরোধ গোষ্ঠীগুলো মার্কিন স্বার্থ ও তার মিত্রদের বিরুদ্ধে কার্যক্রম জোরদার করে। সৌদি আরবের বাকিক তেল স্থাপনায় হামলা এবং ইয়েমেন থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এই সক্ষমতার উদাহরণ।
 
প্রতিবেদন আরও উল্লেখ করে, ২০২০ সালের জানুয়ারিতে আইআরজিসি’র প্রভাবশালী কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পরও ইরান পিছু হটে নি। বরং আইন আল-আসাদ মার্কিন ঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ওয়াশিংটনের দুর্বলতা প্রকাশ পায়।
 
এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একাধিক প্রতিবেদনের পরও জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার ইরানকে এ বার্তা দেয় যে ওয়াশিংটন একটি অবিশ্বস্ত অংশীদার, যার নীতির ধারাবাহিকতার কোনো নিশ্চয়তা নেই। ফলে অস্থায়ী চুক্তির উপর নির্ভর না করে তেহরান পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা উন্নত করেছে। বর্তমানে ইরানি ড্রোন বিশ্বে অন্যতম কার্যকর যুদ্ধাস্ত্র হিসেবে স্বীকৃত।
 
ফরেন অ্যাফেয়ার্সের বিশ্লেষণ অনুযায়ী, এখন এটা স্পষ্ট যে কেবল চাপ ও নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।