ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৮ জনের বিরুদ্ধে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার মামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ১২:৫২:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ১২:৫৭:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৮ জনের বিরুদ্ধে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার মামলা
বিএনপি কর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী আবির। আদালত এজাহার গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য পল্টন থানাকে নির্দেশ দেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের উদ্যোগে কলাবাগান এলাকায় বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রচারণা চালানো হয়। এ সময় ১ ডিসেম্বর রাতে বাড়ি ফেরার পথে আবিরকে জোরপূর্বক তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে তাকে হাজারিবাগের একটি ট্যানারির গোডাউনে আটকে রেখে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আবিরের পরিবার থেকে ৫ লাখ টাকা আদায়ের পর ৫ ডিসেম্বর সকালে তাকে ছেড়ে দেওয়া হয়। মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অপহরণের এই ঘটনায় আওয়ামী লীগের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সম্পৃক্ত একদল সন্ত্রাসী জড়িত ছিল।

এছাড়া অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির নয়াপল্টন সমাবেশে অংশ নিলে সেখানে পুলিশের অভিযানের পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। পুলিশের গুলিবর্ষণ, টিয়ারশেল ছোড়া ও লাঠিচার্জের কারণে অনেক নেতাকর্মী আহত হন। আবিরও গুলিবিদ্ধ হয়ে কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফেরেন। পরদিনই স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার বাসায় হামলা করে ভাঙচুর, লুটপাট এবং শারীরিক নির্যাতন চালায়। সেখান থেকে আবার তাকে তুলে নিয়ে থানায় পাঠানো হয় এবং পরে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়। জামিন পেতে তাকে দীর্ঘ ২২ দিন কারাভোগ করতে হয়।

মামলার এজাহারে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম, ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ এবং সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

মামলাটি রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে, যদিও অভিযোগের সত্যতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।