ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

এনবিআরের বড় রদবদল: একযোগে ৪১ অতিরিক্ত কর কমিশনারের বদলি ও পদায়ন

প্রেস রিলিজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০১:৫০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০১:৫০:১৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
এনবিআরের বড় রদবদল: একযোগে ৪১ অতিরিক্ত কর কমিশনারের বদলি ও পদায়ন
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে একসঙ্গে ৪১ জন অতিরিক্ত কর কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বদলিকৃত কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
 
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বিভিন্ন কর অঞ্চল ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজশাহী, যশোর, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রংপুরসহ দেশের একাধিক স্থানে এ পদায়ন করা হয়েছে। বদলির আওতায় কর অঞ্চল ও কর আপিল অঞ্চল উভয় ক্ষেত্রেই কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন হয়েছে। এর মধ্যে ঢাকার কর অঞ্চল-২০-এ যোগ দিয়েছেন মো. হাফিজ আল আসাদ, কর অঞ্চল-১১-তে শেখ শাহীন এবং কর অঞ্চল-৩১-এ মো. মিজানুর রহমান। এছাড়া গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, রাজশাহী ও যশোর অঞ্চলেও নতুন কমিশনাররা দায়িত্ব পেয়েছেন।
 
এছাড়া চট্টগ্রাম, সিলেট ও খুলনাসহ একাধিক কর অঞ্চলে কর্মকর্তাদের পুনর্বিন্যাস করা হয়েছে। কর প্রশাসনের দক্ষতা বৃদ্ধি ও কার্যক্রম গতিশীল করতে নিয়মিতভাবেই এনবিআর এ ধরনের বদলি ও পদায়ন করে থাকে। সাম্প্রতিক সময়ে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠার পর থেকে সংস্থাটির ভেতরে বেশ কিছু প্রশাসনিক পরিবর্তন আনা হচ্ছে।
 
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলির পাশাপাশি কিছু কর্মকর্তাকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে। এনবিআর মনে করছে, এ পদক্ষেপের মাধ্যমে কর আদায় ও প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।