ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মাইলস্টোনের তিন শিক্ষক চিরস্মরণীয় হয়ে থাকবেন: প্রধান উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০২:০১:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৭:২৭:৫৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
মাইলস্টোনের তিন শিক্ষক চিরস্মরণীয় হয়ে থাকবেন: প্রধান উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষক — মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম — মানবতা ও সাহসিকতার জন্য জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিহত শিক্ষকদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
 
প্রধান উপদেষ্টা বলেন, দুর্ঘটনার এই দুঃসহ স্মৃতি শুধু পরিবারের নয়, পুরো জাতির জন্যই গভীর বেদনার। তবে একইসঙ্গে তিন শিক্ষক যে আত্মত্যাগ ও মানবতার দৃষ্টান্ত রেখে গেছেন, তা দেশের সবার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি জানান, তাদের স্মৃতি ধরে রাখতে এবং তাদের অবদান স্মরণীয় করে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
 
সাক্ষাৎকালে নিহত শিক্ষকদের পরিবার তাদের অভিজ্ঞতা ও শেষ স্মৃতির কথা তুলে ধরেন। মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল জানান, জীবনের শেষ মুহূর্তে নিজের সন্তানদের কথা না ভেবে তিনি শিক্ষার্থীদের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন। একইভাবে মাসুকা বেগমের পরিবার বলেন, তিনি পরিবার ও শিক্ষার্থীদের জন্য সর্বদা নিবেদিতপ্রাণ ছিলেন। আর ২৪ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে পরাজিত হওয়া মাহফুজা খাতুনের মেয়ে কান্নাজড়িত কণ্ঠে জানান, মায়ের চলে যাওয়া তাদের জন্য অপূরণীয় ক্ষতি।
 
প্রধান উপদেষ্টা পরিবারগুলোর কথা শুনে আবেগাপ্লুত হয়ে বলেন, “তাদের আত্মত্যাগ সবার ভেতর নাড়া দিয়েছে। আজও প্রশ্ন আসে—আমি যদি তাদের স্থানে থাকতাম, আমি কি একইভাবে প্রাণ বিসর্জন দিতে পারতাম?” তিনি আরও যোগ করেন, “এই শিক্ষকরা আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা। তাদের স্মৃতি ধরে রাখতে যা প্রয়োজন, সরকার তা করবে।”
 
এ সময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও উপদেষ্টা পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।