ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৫:৪৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৫:৪৪:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
 

চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা–২০২৫ কমিশনের অনুমোদিত হয়েছে এবং এটি গত ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন আইন, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮ (১) ও (২) অনুযায়ী ভোটকেন্দ্রের খসড়া তালিকা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কমপক্ষে ২৫ দিন আগে প্রকাশ করতে হবে।
 

নির্বাচন কমিশন জানিয়েছেন, খসড়া তালিকার উপর যে কোনো দাবি বা আপত্তি গ্রহণ করে নীতিমালা অনুযায়ী তা নিষ্পত্তি করা হবে। খসড়া ভোটকেন্দ্রের তালিকার উপর দাবি/আপত্তি জমা দেওয়ার শেষ দিন ২৫ সেপ্টেম্বর, এবং প্রাপ্ত দাবি/আপত্তি নিষ্পত্তির শেষ দিন ১২ অক্টোবর। সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করা হবে ২০ অক্টোবর। কমিশন সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে নির্ধারিত সময়সূচিতে খসড়া ভোটকেন্দ্রের সংখ্যাগত তথ্য ও সম্ভাব্য চূড়ান্ত তালিকা (সফট কপি) নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠানোর নির্দেশ দিয়েছে।
 

এসময় কমিশন ভোটকেন্দ্র স্থাপন নীতিমালার নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করেছে, যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম সময়মতো এবং স্বচ্ছভাবে সম্পন্ন করা যায়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।