ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

অভিযোগের জবাবদিহিতে নোটিশ পেলেন চিতলমারীর স্বাস্থ্য কর্মকর্তা শর্মী রায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৭:৪২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৭:৪২:৫৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
অভিযোগের জবাবদিহিতে নোটিশ পেলেন চিতলমারীর স্বাস্থ্য কর্মকর্তা শর্মী রায় ছবি: সংগৃহীত
বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায়কে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। সচিব মো. সাইদুর রহমানের স্বাক্ষরে ১৩ আগস্ট জারি করা এই নোটিশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
 
নোটিশে জানানো হয়, মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকাকালে শর্মী রায়ের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। তদন্ত শেষে পিরোজপুরের সিভিল সার্জনের জমা দেওয়া প্রতিবেদনে এসব অভিযোগ প্রমাণিত হয়েছে। এ অবস্থায় তাঁকে ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
 
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর এ ধরনের কার্যকলাপ অসদাচরণ হিসেবে বিবেচিত হবে। তাই কেন তাঁকে বরখাস্তকরণ বা গুরুদণ্ড দেওয়া হবে না—সেই বিষয়ে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে।
 
এ প্রসঙ্গে চিকিৎসক শর্মী রায় বলেন, “করোনাকালীন সময়ে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। সে অনুযায়ী আমাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আমি নির্ধারিত সময়ে জবাব দেব।”
অন্যদিকে বাগেরহাটের সিভিল সার্জন চিকিৎসক আ. স. মো. মাহবুবুল আলম জানান, "এটি বিভাগীয় মামলা নয়, শোকজ করা হয়েছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।"

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।