ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে যুক্তরাষ্ট্রের ৫৮% নাগরিক: জরিপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১২:১৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১২:১৫:৩২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে যুক্তরাষ্ট্রের ৫৮% নাগরিক: জরিপ ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক মনে করেন, ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের স্বীকৃতি দেওয়া উচিত। রয়টার্স/ইপসোস পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৫৮ শতাংশ মার্কিনি এ বিষয়ে সম্মতি জানিয়েছেন। তবে ৩৩ শতাংশ এতে একমত নন এবং ৯ শতাংশ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
 

জরিপটি এমন সময়ে পরিচালিত হয়েছে যখন ইসরাইল ও হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছিল। আশা করা হচ্ছিল, একটি চুক্তি হলে কিছু ইসরাইলি বন্দি মুক্তি পেতে পারে এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানো সহজ হবে। এ প্রসঙ্গে তেল আবিবের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইল হামাসের প্রস্তাব পর্যালোচনা করছে, যেখানে ৬০ দিনের যুদ্ধবিরতি এবং বন্দি অর্ধেক ইসরাইলিকে মুক্তির শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।
 

এদিকে গাজায় চলমান মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ কয়েকটি ইউরোপীয় দেশ সম্প্রতি জানিয়েছে, গাজার পরিস্থিতি ‘অকল্পনীয় মাত্রায়’ পৌঁছেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোও সতর্ক করেছে, অঞ্চলটি দুর্ভিক্ষের মুখে পড়তে পারে।
 

রয়টার্সের তথ্য অনুযায়ী, টানা ছয় দিন ধরে পরিচালিত এই জরিপ শেষ হয়েছে গত সোমবার। এর ঠিক আগে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। বিশ্লেষকদের মতে, এসব সিদ্ধান্ত ইসরাইলের ওপর চাপ বাড়িয়ে তুলেছে, বিশেষত যখন গাজায় খাদ্য ও চিকিৎসা সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।