ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

পাকিস্তান আবারও ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১০:২২:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১০:২২:৩০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
পাকিস্তান আবারও ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল ছবি সংগৃহীত

পাকিস্তান ভারতের সব ধরনের বিমান—সামরিক ও বেসামরিক—এর জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।
 

পাকিস্তানের জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (Pakistan Airport Authority - PAA) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারতীয় মালিকানাধীন বা লিজকৃত কোনো এয়ারক্রাফট পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। এর আগে এই নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ২২ আগস্ট পর্যন্ত। সর্বশেষ নোটিশে তা বাড়িয়ে আরও এক মাস করা হয়েছে।

 

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারায় ভারতীয় বিমান সংস্থাগুলোকে বিকল্প রুটে উড়তে হচ্ছে। এতে অনেক ফ্লাইটের যাত্রাপথ দীর্ঘ হচ্ছে এবং যাত্রীদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।