ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

চাঁপাইনবাবগঞ্জে আটক ৬ ভারতীয়কে ফেরত নেওয়ার আশ্বাস দিলো বিএসএফ

পুশ ইন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৩:৩১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৩:৩৩:৪৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে আটক ৬ ভারতীয়কে ফেরত নেওয়ার আশ্বাস দিলো বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জে আটক ছয় ভারতীয় নাগরিককে ফেরত নেওয়ার বিষয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আশ্বাস দিয়েছে। আটক ব্যক্তিদের ফিরিয়ে নিতে ইতোমধ্যে বিএসএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।
 
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা শহরের আলীনগর-ভূতপুকুর এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়। এর আগে গত ২৬ জুন কুড়িগ্রামের একটি সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে। পরে তারা চাঁপাইনবাবগঞ্জের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
 
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, ভারতের পুলিশের বিশেষ শাখা তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আটক ব্যক্তিদের ফেরত নিতে আগ্রহ প্রকাশ করেছে। যেহেতু তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে, তাই বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সহনশীলতা দেখাচ্ছে। তবে ভারত যদি ফেরত না নেয়, তাহলে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হবে।
 
আটক ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর গ্রামের বাসিন্দা হিসেবে। তারা হলেন— মো. দানেশ, তার স্ত্রী সোনালী বেগম ও তাদের ছেলে মো. সাব্বির; একই এলাকার আজিজুল দেওয়ানের স্ত্রী সুইটি বেগম এবং তাদের দুই সন্তান কুরবান দেওয়ান ও ইমাম দেওয়ান।
 
তথ্যমতে, পরিবারগুলো দিল্লির একটি ইটভাটায় কাজ করতেন। সেখানে স্থানীয় পুলিশ তাদের বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করে গ্রেফতার করে। পরবর্তীতে কুড়িগ্রামের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। পুলিশ ধারণা করছে, তারা নদীপথ ব্যবহার করে ভারতে ফেরার চেষ্টা করছিলেন, তবে তার আগেই তাদের আটক করা হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।