ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৬:৫৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৬:৫৯:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯০ বার পঠিত
ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ২১ আগস্ট, বৃহস্পতিবার ঘোষিত এই তালিকায় ডাকসুতে ৫০৯ জন মনোনয়নদাতার মধ্যে ৪৬২ জনের মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে, আর ৪৭ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে ৪০২ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী রয়েছেন।
 

হল সংসদ নির্বাচনে মোট ১ হাজার ১০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ১ হাজার ১০৮ জনের মনোনয়ন বৈধ এবং মাত্র একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ২৩ আগস্টের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
 

ডাকসুর গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে গৃহীত হয়েছে। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদ মিলিয়ে শতাধিক প্রার্থী বৈধ হয়েছেন। যেমন, মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক পদে ১৫ জন, সাহিত্য সম্পাদক পদে ১৯ জন এবং সদস্য পদে ২১৫ জন বৈধ প্রার্থী রয়েছেন।
 

এবারের প্রাথমিক তালিকা অনুযায়ী বিভিন্ন হলে বৈধ প্রার্থীর সংখ্যা হলো—ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ৭০, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ৩১, সলিমুল্লাহ মুসলিম হল ৬২, জগন্নাথ হল ৫৯, ফজলুল হক মুসলিম হল ৬৪, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ৮১, রোকেয়া হল ৪৫, সূর্যসেন হল ৭৯, হাজী মুহম্মদ মুহসীন হল ৬৫, শামসুন নাহার হল ৩৬, কবি জসীম উদ্দীন হল ৬৯, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ৭৮, শেখ মুজিবুর রহমান হল ৬৮, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ৩৬, অমর একুশে হল ৮১, কবি সুফিয়া কামাল হল ৪০, বিজয় একাত্তর হল ৭৭ এবং স্যার এ এফ রহমান হলে ৬৭ জন।
 

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত নির্ধারিত হয়েছে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।