ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার হল নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৮:০২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৮:০২:০৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার হল নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ সাংবাদিক বিভুরঞ্জন সরকার। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁও ও মুন্সীগঞ্জের সীমান্তবর্তী চর বলাকি সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি নিখোঁজ হওয়া ওই কলামিস্ট সাংবাদিকেরই দেহ।
 
কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহ্মেদ পাঠান জানান, উদ্ধারকৃত মরদেহটি হাফ হাতা শার্ট পরিহিত ছিল এবং গলায় ফিতা ও চশমা ঝুলানো ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের ছবি রমনা থানায় পাঠানো হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা শনাক্তের জন্য মুন্সীগঞ্জে পৌঁছেছেন।
 
এর আগে, ২১ আগস্ট সকাল ১০টার দিকে বিভুরঞ্জন সরকার প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন, কিন্তু আর ফিরেননি। তাঁর মোবাইল ফোনও সঙ্গে ছিল না। নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, হাসপাতাল ও অন্যান্য স্থানে খোঁজ চালানো হলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর ছেলে ঋত সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, “আমরা সর্বত্র খুঁজেছি, তবুও কোনো খোঁজ পাইনি।”
 
রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, নিখোঁজের বিষয়ে একটি জিডি করা হয়েছে এবং তদন্ত এখনও চলমান। বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং মূলত কলামিস্ট হিসেবে পরিচিত। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের সঙ্গে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় বসবাস করতেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।