ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ট্রাম্প প্রশাসনের কঠোর নীতিতে পাঁচ দশকে প্রথমবার যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা হ্রাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৮:১৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ১২:৪৭:১৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
ট্রাম্প প্রশাসনের কঠোর নীতিতে পাঁচ দশকে প্রথমবার যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা হ্রাস ছবি সংগৃহীত

পাঁচ দশকে প্রথমবার যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা কমেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর দেশটিতে প্রায় ১৪ লাখ অভিবাসীর সংখ্যা হ্রাস পেয়েছে। প্রশাসনের কঠোর নীতি, অভিযান ও সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণেই এ পতন ঘটেছে বলে জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসেই অভিবাসীর সংখ্যা ৫৩ দশমিক ৩ মিলিয়ন থেকে কমে দাঁড়িয়েছে ৫১ দশমিক ৯ মিলিয়নে। ট্রাম্প প্রশাসন একে অভিবাসন নীতির বড় সাফল্য হিসেবে তুলে ধরছে।

মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রায় ১৬ লাখ অভিবাসনপ্রার্থী স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়েছেন। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে বৈধ কাগজপত্রহীন অন্তত সাড়ে ৩ লাখ মানুষকে গ্রেফতার ও কাছাকাছি সংখ্যক মানুষকে বহিষ্কার করা হয়েছে।

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে প্রতি মাসে পাঁচ হাজারেরও কম মানুষ দেশটিতে প্রবেশ করছে, যা পূর্ববর্তী প্রশাসনের সময়ের তুলনায় অনেক কম। পাশাপাশি আশ্রয়প্রার্থী, বিদেশি শিক্ষার্থী ও ভিসাধারীদের জন্যও নিয়মকানুন আরও কঠোর করা হয়েছে।

যদিও অভিবাসীর সংখ্যা হ্রাস পেলেও যুক্তরাষ্ট্রে এখনও মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ অভিবাসী। এছাড়া মার্কিন শ্রমশক্তির প্রায় ২০ ভাগই জন্মগ্রহণ করেছেন অন্য দেশে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।