ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী: আঞ্চলিক সম্পর্ক ও সার্ক কার্যকারিতা নিয়ে আলোচনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৫:০৯:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৫:০৯:০৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী: আঞ্চলিক সম্পর্ক ও সার্ক কার্যকারিতা নিয়ে আলোচনা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সংগৃহীত ছবি
দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার আগমনে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব।
 
এই সফরের অংশ হিসেবে পাকিস্তান হাইকমিশনের আমন্ত্রণে ইসহাক দারের সঙ্গে বৈঠক করে এনসিপি, জামায়াত ও বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে ভারতের সীমাবদ্ধতার মধ্যেও সার্ক কার্যকর করার উপায়, প্রতিরক্ষা সহযোগিতা, আসন্ন নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় এসেছে। এনসিপির নেতা তাহের জানান, দক্ষিণ এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সার্কের কার্যক্রম পুনরায় সক্রিয় করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
 
এছাড়া, দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয় দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করার বিষয়ে মতবিনিময় হয়েছে। আগামী রোববার (২৪ আগস্ট) প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, পাঁচ-ছয়টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। এ সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করবেন।
 
বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, বৈঠকে দক্ষিণ এশিয়ায় পানিসংক্রান্ত সম্ভাব্য সংকট, যুদ্ধের ঝুঁকি, বাংলাদেশের নদীমাতৃক দেশ হিসেবে অভিজ্ঞতা, পাকিস্তানের পারমাণবিক শক্তি এবং আঞ্চলিক সহযোগিতা প্রসঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া, দুই দেশের ফার্মাসিউটিক্যাল খাতের সম্ভাবনা, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয় পর্যায়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
 
জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক বাণিজ্য এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সমন্বয় হয়েছে। এনসিপি ও অন্যান্য নেতারা মনে করেন, সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন বাস্তবতা তৈরি হয়েছে, যা বৈঠকে প্রাসঙ্গিক আলোচনার অংশ ছিল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।