ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

কারা আয়কর রিটার্নে সম্পদের বিবরণী জমা দিতে বাধ্যতামূলক? জানুন নিয়ম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৯:৪২:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ১১:৪৮:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২১ বার পঠিত
কারা আয়কর রিটার্নে সম্পদের বিবরণী জমা দিতে বাধ্যতামূলক? জানুন নিয়ম সংগৃহীত ছবি

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সব করদাতাকেই সম্পদের বিবরণী দিতে হয় না। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে কেবল এই বিবরণী জমা বাধ্যতামূলক। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ছয় ধরনের করদাতার জন্য সম্পদ ও দায়-দেনার তথ্য জমা দেওয়ার নিয়ম করেছে। এ জন্য আইটি-১০বি (২০০৩) ফরম ব্যবহার করা হয়, যেখানে করদাতার আয়, ব্যয় ও সম্পদ সম্পর্কিত বিস্তারিত তথ্য দিতে হয়।
 

কারা সম্পদের বিবরণী জমা দেবেন?

সরকারি কর্মকর্তা–কর্মচারী
প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদের বিবরণী বাধ্যতামূলক। এর মাধ্যমে তাঁদের সম্পদের বৃদ্ধি বা হ্রাস সম্পর্কে ধারণা পাওয়া যায়। পাশাপাশি, অবৈধ সম্পদ অর্জন রোধে এই নিয়ম কার্যকর বলে এনবিআর মনে করে।

 

৫০ লাখ টাকার বেশি সম্পদের মালিকরা
কোনো করদাতার বাড়ি, জমি, ফ্ল্যাট বা অন্য যেকোনো স্থাবর সম্পদের মূল্য ৫০ লাখ টাকার বেশি হলে তাঁকে সম্পদ বিবরণী জমা দিতে হবে। এখানে সম্পদের ক্রয়মূল্য বা মালিক হওয়ার সময়কার বাজারদর হিসাব ধরা হয়।

 

সিটি এলাকায় বাড়ি বা ফ্ল্যাটের মালিকরা
করদাতার মোট সম্পদ ৫০ লাখ টাকার কম হলেও যদি ঢাকা, চট্টগ্রামসহ কোনো সিটি করপোরেশন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট থাকে, তাহলে সম্পদ বিবরণী জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।



গাড়ির মালিকরা

একজন করদাতার শুধু গাড়ি থাকলেও (অন্যান্য সম্পদ ৫০ লাখ না হলেও) তাঁকে সম্পদের তথ্য রিটার্নে জানাতে হবে।
 

বিদেশে সম্পদ থাকলে
কোনো করদাতার দেশের বাইরে বাড়ি, জমি, ব্যাংক হিসাব বা বিনিয়োগ থাকলে সেটির বিবরণ রিটার্নে উল্লেখ করতে হবে। দেশে ৫০ লাখ টাকার সম্পদ না থাকলেও বিদেশি সম্পদের কারণে বিবরণী দেওয়া বাধ্যতামূলক।

 

কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালকরা
যাঁরা কোনো কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক, তাঁদের সম্পদের পরিমাণ যাই হোক না কেন, প্রতিবছর রিটার্নের সঙ্গে সম্পদের বিবরণী জমা দিতে হবে।

 

সম্পদ বিবরণীতে কী কী জানাতে হয়?

ফরমে বাংলাদেশে অবস্থিত ব্যবসায়িক সম্পদ, দায় ও মূলধন, শেয়ার বা অংশীদারি বিনিয়োগ, কৃষি ও অ–কৃষি জমি, বাড়ি, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র, শেয়ার–বন্ড, ঋণ প্রদানের তথ্য, প্রভিডেন্ট ফান্ড, মোটরযান, অলংকার, আসবাবপত্র, নগদ অর্থসহ অন্যান্য সম্পদের বিস্তারিত দিতে হয়। বিদেশে অবস্থিত সম্পদ থাকলেও তা উল্লেখ করতে হয়। সবশেষে মোট সম্পদের অঙ্ক, করদাতার নাম, স্বাক্ষর ও তারিখসহ ঘোষণা প্রদান করতে হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।