ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

রোহিঙ্গা সংকটের আট বছর: কূটনৈতিক মিশনের যৌথ বিবৃতিতে টেকসই সমাধানের আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ১২:১১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ১২:১১:২৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
রোহিঙ্গা সংকটের আট বছর: কূটনৈতিক মিশনের যৌথ বিবৃতিতে টেকসই সমাধানের আহ্বান

রোহিঙ্গা সংকটের আট বছর পূর্তিতে কূটনৈতিক মিশনগুলোর পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। এতে মিয়ানমার সেনাবাহিনীর কর্মকাণ্ডের কারণে লাখো রোহিঙ্গার বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১১ লাখেরও বেশি, যাদের অধিকাংশ কক্সবাজারের শরণার্থী শিবিরে অবস্থান করছে।
 

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা নিরাপদে নিজেদের আবাসভূমিতে ফিরতে চায়। তবে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলমান সহিংসতা এ প্রত্যাবর্তনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখা যায়, ২০১৭ সালের পর থেকে বাংলাদেশ মানবিক কারণে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে।
 

যৌথ বিবৃতিতে সামরিক শাসন ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর দ্বারা ঘটতে থাকা সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি জানানো হয়, আট বছর পেরিয়ে গেলেও আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশ সরকারের পাশে অটলভাবে রয়েছে। সংকটের টেকসই সমাধান বের করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও মিশনগুলো পুনর্ব্যক্ত করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।